Posts

রফিকুর রশীদ : জীবন ও শিল্প সাধনা-

Image
রফিকুর রশীদ : জীবন ও শিল্প সাধনা আবদুল্লাহ আল আমিন sir Rofiqur roshid বাংলাদেশের কথাসাহিত্যে রফিকুর রশীদের আত্মপ্রকাশ সত্তর দশকের শেষ ভাগে পত্র পত্রিকায় গল্প লেখা দিয়ে। প্রথম প্রকাশিত গল্প ‘দুঃস্বপ্ন’ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তায় (অধুনালুপ্ত) ১৯৭৭  সালে ছাপা হয়। তারপর প্রবল অনুরাগ আর নিষ্ঠা নিয়ে সাড়ে তিন দশক ধরে লিখে চলেছেন। এই কাল পর্বে তিনি দু’হাত ভরে লিখেছেন অজ¯্র ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গান। তবে গল্প লিখতে ভালবাসেন বেশি। বলা যায় এসব কারণে তিনি বাংলাদেশের কথাসাহিত্যে ক্রমশ: অনিবার্য হয়ে উঠেছেন। দেশের প্রথম শ্রেণির অধিকাংশ দৈনিকের সাহিত্য সাময়িকী, জনপ্রিয় লিটলম্যাগ, ঢাকা-কলকাতার সাহিত্য পত্রিকায় তার লেখা নিয়মিত বের হচ্ছে। সত্তর দশকের শেষ দিকে লেখালেখি শুরু করলেও সাহিত্যিক হিসেবে পরিচিতি পান নব্বই দশকের প্রারম্ভে। বহুমাত্রিক সৃজন কুশলতার অধিকারী রফিকুর রশীদ নানা বিষয় নিয়ে লিখেছেন, তবে মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন অসংখ্য গল্প ও উপন্যাস। রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, জসীমউদ্দীন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবরের জীবনালেখ্য নিয়ে সুন্দর সুন্দর গল্প লিখেছেন। ব...

মোহাম্মদ সহিউদ্দিনঃ বিশিষ্ট সংগঠক, সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মোহাম্মদ সহিউদ্দিন (১৯২৩-১৯৯০)

Image
মোহাম্মদ সহিউদ্দিনঃ বিশিষ্ট সংগঠক , সংসদ সদস্য , আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মোহ াম্মদ সহিউদ্দিন ( ১৯২৩ - ১৯৯০ ) ঃ স্বাধীনতা যুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের বিশিষ্ট সংগঠক , সংসদ সদস্য , বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক। তিনি ১৯৭৫ সালে মেহেরপুর জেলার গভর্নর নিযুক্ত হন। বিভাগপূর্ব মেহেরপুরের তেহট্ট থানার বেতাইলাল গ্রামে তিনি ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইয়াকুব হোসেন বিশ্বাস। দেশ বিভাগের পরপরই সহিউদ্দিন মেহেরপুরে এসে স্থায়ীভাবে বসবাস করেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এই দলের সাথে জড়িত হন। তিনি ষাটের দশকে মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন এবং ছয় দফা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ১৯৭০ সালে মেহেরপুর থেকে পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে প্রবাসী বাংলাদেশ সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচিত হন এবং ১৯৭৫ সালে মেহেরপুর জেলার গর্ভনর নিযুক্ত হন। তিনি ১৯৮৬ সালে পুনরায় জাতীয় সংসদ নির্বা...

“ভৈরব! এখন আই.সি.ইউ-তে”

Image
“ ভৈরব ! এখন আই . সি . ইউ - তে ” ভৈরব নামের নদীটি এখন আর নাই বললেই চলে। নদীর পরিবর্তে তাকে এখন ভৈরব আবাদ কেন্দ্র অথবা ভৈরব মডেল টাউন বলতে পারি। এটা বলার মূল কারণ হচ্ছে - যে যার মত করে ভৈরবকে দখল করে চাষাবাদ করছে , যেটুকু অংশে পানি দেখা যেতো সেটাও আজ ভরাট। দিনে দিনে শহরের জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষ নদীর তীরে তৈরী করছে আবাসস্থল এবং সেটাকে আমরা ‘ ভৈরব মডেল টাউন ’ বলতে পারি অনায়াসে। বাংলাদেশের ছোট্ট জেলা শহর মেহেরপুরকে ঢাকার সাথে তুলনা করতে খুব বেশী দিন সময় লাগবে না। তুলনাটি হবে এমনই - সামান্য বৃষ্টিতেই ঢাকা শহর যেমন পানিতে ডুবে যায় , আমাদের স্বপ্নের মেহেরপুর শহরটির অবস্থাও তাই হবে।  

মেহেরপুরের কৃতি সন্তান স্বামী নিগমানন্দ পরমহংস

Image
                                              মেহেরপুরের কৃতি সন্তান স্বামী নিগমানন্দ পরমহংস স্বামী নিগমানন্দ পরমহংস (১৮ আগষ্ট, ১৮৮০- ২৯ নভেম্বর, ১৯৩৫) বর্তমানে বাংলাদেশের মেহেরপুর জেলায় কুতুবপুর নামক ছোট গ্রামে এক বাহ্মণ পরিবারে জন্মগ্রহন করেন। তিনি শ্রী শ্রী ঠাকুর নামেও পরিচিত। চৈত ন্য মহাপ্রভুও এই একই জেলায় জন্মগ্রহন করেছিলেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি পরমহংস শ্রীমদ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব নামে পরিচিত হন।

মেহেরপুরে যৌনদস্যুদের থাবায় রক্তাক্ত বাবা..

Image
.মেহেরপুর সংবাদদাতা : ওরা এ পৃথিবীরই। দেখতে ঠিক মানুষের মতোই। অনেকেই মুগ্ধ চোখে চেয়ে থাকে ওদের দিকে। দৃশ্যমান তারুণ্যের সৌন্দর্যও আছে। আছে ওদের স্মার্টনেস, আধুনিকতা। আর তা সমাজের আর পাঁচজনের চেয়ে হয়তো বেশিই। কিন্তু না, ওরা আর দশজনের চেয়ে আ লাদা, অপ্রতিরোধ্য। অনেক সময় ওদের দমানো কিংবা থামানো যায়না। বিশেষত, যখন কোনো সুন্দরী কিশোরী কিংবা তরুণী ওদের চোখে পড়ে, পাশ দিয়ে হেঁটে যায়, ওরা উন্মাদ হয়ে যায়। অন্য এক পৃথিবীর বাসিন্দা হয়ে যায়। যে পৃথিবী ভয়াবহ অমানবিক, পাশবিকতায় পরিপূর্ণ। ওরা হয়ে পড়ে হিতাহিত জ্ঞানশূন্য।

বলরাম হাড়ি এবং তাঁর জীবনদর্শন সুধীর চক্রবর্তী

Image
মেহেরপুরের মালোপাড়ার বলরাম হাড়ি এবং তাঁর জীবনদর্শন সুধীর চক্রবর্তী যেয়েও আছে থেকেও নাই / তেমনই তুমি আর আমি রে । বলরাম হাড়ি ১৯৭১ সালের ১৭ এপ্রিল উচ্চবর্ ণের পাকিস্তানী শাসকগোষ্ঠীর শোষনের বিরুদ্ধে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের স্বাধীনতার সনদ ঘোষনা করা হয়। সেই মেহেরপুরেরই এক নিম্নবর্গের শূদ্র পুরুষ তুমুল রুখে দাঁড়িয়েছিলেন উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদীদের শাসনশোষনের বিরুদ্ধে। সময়টা উনিশ শতক। আজকের মেহেরপুর জেলাটি ছিল তৎকালীন অবিভক্ত ভারতের নদীয়া জেলায়। মেহেরপুর জেলার বুক চিরে বইছে ভৈরব নদী। জেলা সদরটি ছোট। পশ্চিমদিকের মালোপাড়া। সেখানে কয়েক ঘর অন্ত্যজ শ্রেণির বাস। তারা অধিকাংশই জাতে হাড়ি। হাড়িদের পেশা ছিল শুয়োর চরানো , কবিরাজী ওষুধ বিক্রি , লাঠিয়ালগিরি কিংবা দারোয়ানী। ১৮২৫ খ্রিষ্টাব্দ। মালোপাড়ায় গোবিন্দ হাড়ি এবং গৌরমণির ঘরে জন্মালেন এক শিশু ; যে শিশুটি কালক্রমে বাংলার লোকধর্মের অন্যতম পুরোধা হয়ে উঠেছিল। শিশুর নাম রাখা হয় বলরাম হাড়ি। জন্মসূত্রে অন্ত্যজ বলেই আজন্ম ব্রাহ্মণ্য শোষন দেখেছে। তাই তাঁর স্পর্শকাতর মনে জন্ম নিয়েছিল প্রচন্ড ব্রাহ্মণ ...

বাংলা ওয়াশ – আতাহার আলীর মুখ থেকে সারা বিশ্বে বাংলাওয়াশ!! বাংলাওয়াশ!!!

Image
বাংলা ওয়াশ – আতাহার আলীর মুখ থেকে সারা বিশ্বে বাংলাওয়াশ!! বাংলাওয়াশ!!! বাংলার ক্রিকেটের আকাশে এখন এই একটি শব্দ। রাজনৈতিক অস্থিরতার মাঝেও বেশ ভালোই জায়গা করে নিয়েছে এই শব্দটি। ‘বাংলাওয়াশ’ শব্দটি প্রথম আবিষ্কার হয় ২০১০ সালে নিউজিল্যা ন্ডকে হোয়াইটওয়াশ করার পর। হোয়াইটওয়াশ করার ধারাভাষ্য দিতে থাকা বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতাহার আলীর মুখ দিয়ে বের হয়েছিল এই শব্দটি। সঙ্গে সঙ্গে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ এই শব্দটি ব্যবহার করে হেডলাই করেছিলে। পরদিন বাংলাদেশের অনেক জাতীয় পত্রিকাও ‘বাংলাওয়াশ’ ব্যবহার করে শিরোণাম করেছিল। তারপর থেকেই ক্রিকেটবিশ্বে পরিচিতি পায় ‘বাংলাওয়াশ’। ‘বাংলাওয়াশ’ শব্দটি ব্যবহার করার সময় কোনো ধরনের পূর্বপরিকল্পনা ছিল না আতাহার আলীর। সে সময়ের স্মৃতিচারণ করে আতাহার আলী বলেন, ‘হুট করেই মুখ দিয়ে শব্দটি বের হয়ে এসেছিল।’ প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, ব্ল্যাক ক্যাপসদের আমরা হোয়াইটওয়াশ করেছি। যেহেতু আমরা বাঙালি। বাংলা আমাদের ভাষা। তাই ‘বাংলাওয়াশ’ শব্দটি ব্যবহার করি।’ সে সময় তার সঙ্গে ধারাভাষ্য দিতে থাকা নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্য...